সিলেট | |
প্রকাশিত: 9:59 PM, June 1, 2020
প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট: দীর্ঘ দু’মাস ৮ দিন পর সড়কে গণপরিবহন। হর্ণ, ইন্জিনে শব্দ। বাস কন্ডাক্টর হেলপারের ডাক চিৎকার। টার্মিনালের কোলাহলময় পরিবেশ দেখা গেল আজ সোমবার (১লা জুন)। বাংলাদেশের ইতিাহাসে এত লম্বা সময় যানহীন সড়ক ছিল এই প্রথম।
সড়কে গণপরিবহন নিয়ে আছে নানা কথা। নানা মত। অনেকেই মনে করেন আরো কয়েকদিন পরে গণপরিবহন চালু করা উচিত ছিল। কারো মতে সরকারের ভেতরে গণপরিবহন মালিকদের অবস্থান। তাই ঝুঁকি নিয়েই এটা চালু করা হয়েছে। সরকার ১৪টি শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর নির্দেশনা দেয়। প্রথম দিনেই তার অধিকাংশ মানা হয়নি।
ভাড়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। ভাড়া বাড়ানো কারো মতে অযৌক্তিক। কেউ বলছেন ঠিক আছে। প্রকৃত অর্থে সরকার ও পরিবহন মালিক যেখানে ভর্তুকি দেবার কথা সেখানে চাপানো হলো যাত্রীর ঘাড়ে। অথচ পরিবহন শ্রমিকরা উপেক্ষিতই রইলো।
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও সারাদেশের ন্যায় সিলেট থেকে ছেড়েছে দুরপাল্লার বাস।বাসের ভেতর শারীরিক দূরত্ব কিছুটা থাকলেও বাস টার্মিনালে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রথম দিন হওয়ায় অনেক গণপরিবহনই শারীরিক দূরত্ব বজায় রেখে যাত্রী তুলছে। তবে গাড়ির ভেতর অনেক যাত্রীরই মাস্ক ও হ্যান্ড গ্লাভস নেই। স্বাস্থ্যবিধি না মেনেই গাড়িতে চড়ছেন যাত্রীরা।
এদিকে সীমিত পরিসরে ট্রেন চলাচলও শুরু হয়েছে আজ। সিলেট থেকে আন্তনগর কালনী সকাল সাড়ে ৬ টায় ঢাকার উদ্যেশে ছেড়ে গেছে। পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্যেশে সকাল সোয়া ১০টায় সিলেট রেল স্টেশন ত্যাগ করে।
সিলেট রেল স্টেশন এবং কমতলি বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া কোন ভীড় দেখা যায়নি। যাত্রীদের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম বলছেন পরিবহন সংশ্লিষ্টরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি