সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক : ফের মাওলানা লোকমান কারাগারে। আদালতে জামিন নিতে এসে কারাগারে যেতে হল আবার তাকে। আদালত জামিন না মনজুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন । আদালত সূত্রে জানা যায়- মাওলানা লোকমানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সোমবার এই মামলায় হাজির হয়ে মাওলানা লোকমান জামিন আবেদন করেন। আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ইতোপূর্বে একাধিকবার কারাবরন করেন এই জামায়াত নেতা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি