‘মাফিয়াডন” মদদপুস্ট কমিটি বাতিলের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮

‘মাফিয়া ডন’ মদদপুস্ট  সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা এবং বেগম জিয়ার মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে নগরীতে ছাত্রদলের শত শত নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল করেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- সদ্য ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে সংগ্রামে অংশ নিয়ে জেল জুলুম গ্রেফতার নির্যাতন সহ্য করেছে তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি।

নেতৃবৃন্দ বলেন- অছাত্র, স্কুলের গন্ডি পেরুতে না পারা সুযোগসন্ধানী যারা কমিটিতে অতিমূল্যায়িত হয়েছেন তারা রাজনীতিতে কখনো সক্রিয় ছিলেন না। কমিটিতে ছিনতাইকারীরাও স্থান পেয়েছেন বলে অভিযোগ করেন তারা।

মিছিলে উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগ করা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক ও এম সি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, সাইদ আহমদ দিপক, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক নাবিল রাজা চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ সম্পাদক রাসেল খান, সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমেদ জাকি, ইউসুফ জামান জনি, সাবেক শিক্ষ্যা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক নাহিয়ান রিপন, এ এল এম কাওসার, ফয়জুল হক রাজু, রাজু তালুকদার, দবির আহমদ নাদিম, জাকির হোসেন উজ্জ্বল, মিসবাউল আম্বিয়া, খায়রুল আলম সবুজ, আজহার অনিক, মইনুল ইসলাম, সায়মন আহমদ, প্রিন্স আহমদ, সাধন কর, মাজহারুল ইসলাম মুরশেদ, কামরুল হাসান তুহিন, সাফয়ান আহমেদ, রাজিব আহমেদ, মীর সাইদুর রহমান আয়াত, দেলওয়ার হোসেন সায়েম, কাওসার হোসেন রকি, মুরাদ আহমদ, হোসেন খান ইমাদ, শিব্বির আহমদ, আলামগীরর হোসেন, পল্লব হাসান, সুজন আহমদ, রাসেল আহমদ, ইসলাম অপু, রানু, রিয়াদ, রিমন, হাসান খান, কাওছার আহমদ শিবলু, হিমেল আহমদ, পারভেজ আহমদ, মাহফুজ আহমেদ শিমু, আব্দুল্লাহ আল মুহিত, আলাউদ্দিন আহমদ, শিব্বির আহমদ, শাহরিয়ার আশফাক শাহী, বারী মিয়া, শাহরিয়ার আল জাকারীয়া, এহসানুল হক সজীব, নাহিদ আহমদ, এনাম আহমদ, জীবন আহমদ, জাহাঙ্গীর আহমদ, কাওসার হোসেন, হাসান আহমদ, শাহরিয়ার মাসুদ আরিফ, মিলাদ আহমদ, এমাদ হোসেন, মাহদি হোসেন, আনসার মিয়া, আহবাব আহমেদ, জায়েদ আহমদ, মিলন বক্স, কামিল খান, আব্দুল্লাহ আল মুসা, ইয়াছার আহমদ অনিম, শাওন আহমেদ, জাবির আহমেদ জিসান, সানী বক্স, ফখরুল ইসলাম, জুয়েল আহমদ, রিফাত আহমদ, সামি মিয়া, কাওসার আহমদ, সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ