সিলেট | |
প্রকাশিত: 2:39 AM, April 14, 2016
দীর্ঘ বিরতে ভেঙে ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। প্রায় ১৫ বছরের বিরতি ভেঙে কেয়া লেমন ডিটারজেন্টের একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করলেন এই অভিনেত্রী।অমিতাভ রেজার নির্দেশনায় সম্প্রতি বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষ হয়েছে। এতে মিমির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, বিজ্ঞাপনের প্রস্তাবটা পাওয়ার পর ভাবি, অনেকদিন অভিনয় করেনি, গল্প ভালো লাগলে কাজটি করব। শুধু গল্প নয়, সবকিছুই ভালো লাগল। নির্মাতা, সহশিল্পী, আমার চরিত্রও। সেলিম ভাইয়ের সঙ্গে পর্দায় আমার রসায়নটাও চমৎকার। আর অমিতাভ অনেক আদরের। ওর প্রথম কাজ ‘হাওয়াঘর’-এ অভিনয় করেছিলাম। শুটিংয়ের পুরো সময়টা বেশ নস্টালজিক মেজাজে ছিলাম।’
কেয়া পরিবারের উৎসাহে প্রায় ১৫ বছর পর নিজেকে নতুনরূপে ফিরে পেয়েছেন মিমি। এ জন্য কেয়া পরিবারকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।
১৯৯০ সালের ডিসেম্বরে প্রথমবার বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন মিমি। তারপর সর্বশেষ ২০০১ সালে বসুন্ধরা হাউজিংয়ের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় মিমিকে। ১৯৯০ সালে কোথাও কেউ নেই নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি