সিলেট | |
প্রকাশিত: 1:52 AM, April 16, 2016
শুক্রবার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (সার্বিক) গোলাপগঞ্জ শাখার উদ্যোগে মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস এর চেয়ারম্যান আনোয়ার মুরাদ কে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার গোলাপগঞ্জ শাখার সভাপতি মাষ্টার রশিদ আহমদ, সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন আহমদ, ডাঃ আব্দুল গফুর, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক রায়হান আহমদ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সাংবাদিক রেজাউল করিম শাহান, র্অর্থ সম্পাদক আদিল আহমদ, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক দিপ্তী রানী চন্দ, নির্বাহী সদস্য কামিল আহমদ, তানভীর আহমদ, বিজন কুমার তালুকদার।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন আপনারা যারা মানবাধিকার সংস্থার সাথে কাজ করছেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়ান। কাজ করতে দেখবেন অনেক বাধা বিপত্তি আসতে পারে, তা ডিঙিয়ে সামনে যেতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে যেভাবে মানুষ জেগে উঠেছে আমার মনে হয় আর কোন তনুকে এভাবে জীবন দিতে হবে না। অপরাধকারীরা অপরাধ করতে ভয় পাবে। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি