সিলেট | |
প্রকাশিত: 1:32 AM, July 22, 2016
সংবাদদাতা, নবীগঞ্জ : মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ গেইটের সামনে প্রাইভেট কারের চাপায় কলেজ ছাত্রী গুরুতর আহত। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় বিক্ষুব্দ ছাত্র/ছাত্রী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জাহাঙ্গীঁর হোসেনের কন্যা ও দিনারপুর কলেজের ছাত্রী রোকসানা আক্তার (১৭) কলেজ শেষে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষা করছিল কলেজ গেইটের সামনে। কিছুক্ষণ অপেক্ষার পর হঠ্যাৎ ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো- (গ ৩৫- ৩১৬৯) রোকসানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় কারটি তার গতিরোধ না করতে না পেরে মহাসড়ক থেকে প্রায় ১শত গজ দূরে দিনারপুর কলেজের সিমানার ভিতরে ঢুকে পড়ে।
আহত ছাত্রীকে স্থানীয় ও ছাত্র/ছাত্রীরা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে উত্তেজিত ভিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা ঘাতক কারটিকে ভাংচুর করে ও মহাসড়ক অবরোধ রাখে। এতে মহাসড়কে প্রায় ২ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে দূর পাল্লার যানবাহন আটকা পড়ে মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।
ঘাতক চালকের বিচার, আহত শিক্ষার্থীর প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, কলেজের সামনে স্পীডব্যাকার নির্মাণ, কলেজে আসা যাওয়ার জন্য বাসের জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে।
এক পর্যায়ে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহায়তায় উত্তেজিত ছাত্র-ছাত্রীদের দাবী মেনে নিয়ে দাবী পূরর্ণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি