শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: 1:43 AM, July 22, 2016

সংবাদদাতা ,মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া এলাকায় ট্রেনে কাঁটা পড়ে নিহত গুজাড়ি রবি দাস (২৫)  নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রবি দাস ভাড়াউড়া চা-বাগানের চা-শ্রমিক হরি কুমার রবি দাসের ছেলে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক হারুন অর রশিদ বলেন, দুপুরে ভাড়াউড়া এলাকার রেললাইনে রবির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ