হলিউড অভিনেত্রী লিন্ডসে পবিত্র কোরআন অধ্যয়ন করছেন

প্রকাশিত: 4:54 PM, July 30, 2016

হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন! এমনই ধারণা পোষণ করছেন তার আশেপাশের অনেকেই। সম্প্রতি নিউইয়র্কের একটি শিশু সেন্টারে কমিউনিটি সার্ভিসের প্রথম দিনে তাকে পবিত্র কোরআন বহন করতে দেখা যায়। তার পবিত্র কোরআন বহনের এ ফটোগ্রাফ ইতোমধ্যে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে।

এ নিয়ে বিশ্বব্যাপী জল্পনা শুরু হয়েছে যে, ক্যাথলিক বংশোদ্ভূত অভিনেত্রী ইসলামে দীক্ষিত হচ্ছেন। তবে এটি সংবাদের শিরোনাম হলেও এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না।

অবশেষে মুখ খুললেন লিন্ডসে। দ্য ড্যান উটোনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নিয়মিত পবিত্র কোরআন অধ্যয়ন করছি।’

একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অত্যন্ত ধার্মিক লোক এবং সত্যিই আমি শেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদ নিয়ে এমন একটি কঠিন মুহূর্তে কোরআন হাতে তার এমন ফটোগ্রাফে আমেরিকায় চলছে নানা কানাঘুষা। আসলে ঘটনা কী ঘটছে, কৌতূহল সবার মনে।

আরও পড়ুন  ফ্যাশন ম্যাগাজিন লাইট বুকের প্রকাশনা শুক্রবার

তিনি বলেন, ‘আমার হাতে কোরআনকে ভিন্নভাবে নিচ্ছে আমেরিকা। আমরা সবাই একটি জিনিসে বিশ্বাস করি এবং দিনশেষে আমরা সবাই ঈশ্বর বা আধ্যাত্মিক বাণীর সাথে সম্পৃক্ত।’

লিন্ডসের এ বিশ্বাসের পরিবর্তনে তিনি একা নন। তার ছোট বোন আলী লোহান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন।

তিনি বলেন, আমরা সবাই একই ধরনের বিশ্বাসী। যাই হোক এটা ব্যক্তিগতভাবে ভিন্নও হতে পারে।

‘আমার বোন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেও আমার কাছ থেকে অন্যান্য জিনিস শিখতে আগ্রহী। আমি মনে করি, উদারমনস্ক হওয়া ভাল।’ বলছিলেন লোহান।

লিন্ডসে তার পরবর্তী পদক্ষেপ নিলে এবং সম্পূর্ণরূপে ইসলামে ধর্মান্তরিত হলেও এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও একাধিক সেলিব্রিটির ইসলাম গ্রহণ করেছেন। এদের মধ্যে আছেন, জেনেট জ্যাকসন, ক্যাট ইস্টেভেনস, জেমিমা খান এবং ক্যাসিয়াস ক্লে।

লোহান জানান, তিনি পবিত্র কোরআন পুরোপুরি অধ্যয়ন করতে চান।

লোহান বলেন, ‘আমি এখনো শেষ করতে পারিনি। এটা শেষ করা কয়েক দিনের কাজ নয়। এতে অনেক দিন লেগে যায়।’

আরও পড়ুন  বাবা-মায়ের পাশেই সমাহিত এন্ড্রু কি‌শোর

লিন্ডসে লোহান ইতোপূর্বে বাজে আচরণের জন্য সমালোচিত হয়েছেন বহুবার। খাপছাড়া জীবনযাপনে অভ্যস্থ এ হলিউড নায়িকা মদ ও ড্রাগ থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। অ্যালকোহল ও ড্রাগে আসক্ত লিন্ডসে লোহান বর্তমানে বিভিন্ন আধ্যাত্মিকতার প্রতি কৌতূহল দেখাচ্ছেন। তিনি তার আধ্যাত্মিকতার ছোঁয়ায় পাল্টে ফেলেছেন তার জীবন।

‘মিন গার্লস’ খ্যাত এই তারকা ২০১০ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৪ দিন কারাভোগ করেন।

লোহান জানান, ধর্মের মাধ্যমে আধাত্মিক জগতের ছোঁয়া খুঁজছেন তিনি।

তিনি বলেন, ‘আধাত্মিকতার মাধ্যমে আমি একটি রুম থেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারি। আমি সবকিছু শুনি এবং সবকিছু লক্ষ্য করি যাতে তাই আমি আমার মস্তিষ্ককে আবদ্ধ করে নিজেকে শিক্ষা দিতে পারি।’

‘দ্য সান’ অবলম্বনে

সর্বশেষ সংবাদ