সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
রাগীব আলীর বিরুদ্ধে ফুসে উঠেছেন সিলেট সিটির ৭নং ওয়ার্ডবাসী। তারা ‘কথিত দানবীর’ রাগীব আলীকে ‘দানব’ আখ্যায়িত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাতে ওয়ার্ডের তারাপুর মেওজায় আযোজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। সভায় বক্তারা তাদের ভাষায় প্রতারক রাগীব আলরি কাছ থেকে তাদের ক্ষতিপূরন আদায়েরও দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক’র ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খাঁন বলেন, ‘দানবীর’ পরিচয়ের ‘দানব’ রাগীব আলীর প্রতারণায় তারাপুর মৌজার ৭ নং ওয়ার্ডের হাজারো পরিবারের অস্তিত্ব আজ চরম হুমকির মূখে। রক্তকে ঘাম করে ঝরিয়ে তিলে তিলে যে মানুষগুলো স্বপ্নের নীড় বুনেছিলো রাগীব আলীর প্রতারনার ফাদে পড়ে আজ তারা পথে বসতে শুরু করেছে। আন্তর্জাতিকভাবে কুখ্যাত প্রতারক রাগীব আলীকে আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। হযরত শাহরুমি (রঃ) জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুনূর এর সভাপতিত্বে এবং সৌরভ সোহেল ও মাফুজুল হক বেলালের সঞ্চালনায় মত বিনিময় সভায় আফতাব খান আরো বলেন যে মানুষগুলো সরকারি টেক্স, ভ্যাট, গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে তাদের কি অন্যায়, আজ এই মানুষ গুলো কোথায় যাবে।দলমত নির্বিশেষে এই অসহায় মানুষদের পাসে আমরা সিলেট বাসিকে এগিয়ে আসতে হবে। লাল সবুজ সমাজ কল্যাণ সংগের ব্যাস্থপনায় আরো বক্তব্য রাখেন, হাজীপাড়া থেকে হাজীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল আজীজ মনু, শামিম আহমেদ, শাহাব উদ্দিন। পশ্চিমপীরমহল্লা থেকে বিশিষ্ট মুরব্বি জিল্লুর রহমান, পীর আব্দুল জব্বার, আব্দুসালাম।ইসলামবাদ থেকে সৈয়দ বাহারুল ইসলাম রিপন, মোঃ বাবর আহমদ, মিলন আহমদ। শাহরুমি এলাকা থেকে এড. সিরাজ উদ্দিন ও বিশিষ্ট মুরব্বি মনির উদ্দিন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি