সিলেট | |
প্রকাশিত: 10:59 PM, September 23, 2016
প্রভাতবেলা প্রতিবেদক: প্রত্যন্ত জনপদ থেকে সফলতা অর্জন করা যায়। শ্রেষ্টত্ব অর্জনে নামিদামী প্রতিষ্ঠানের দরকার পড়েনা। এমনটাই প্রমাণ করলেন একজন ডেইজি। ফাহমিদা ফেরদৌসি ডেইজি। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ পশ্চিম কচুরগুল গ্রামের মেয়ে ডেইজি। ৩৫ তম বি.সি.এস. পরীক্ষায় প্রশাসন ক্যাডারে তিনি বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে চমকে দিয়েছেন সবাইকে।
মৃত হাজী ফখরুল হক ও ফেরদৌসি আক্তার এর মেয়ে ডেইজি।
ডেইজির শিক্ষাজীবন:
প্রাথমিক -পশ্চিম কচুরগুল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক:-হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক :-নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ,বড়লেখা।
অনার্স/ মাষ্টার্স:- মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট।
কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের ফলে তিনি জুড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ফলাফল অর্জন করেছেন। এ ফলাফল জুড়ীবাসীর জন্য অত্যন্ত গৌরবের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি