সিলেট | |
প্রকাশিত: 1:58 PM, November 7, 2026
জুনাইদ আহমদ, ছাতক ♦ সুনামগঞ্জের ছাতকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়া গ্রামের মৃত মিয়াধন আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এসআই দেবাশীষ শর্মা ও এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি