প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে রোববার সকালে বজ্রপাতে নিহত দুই জনের পরিচয় মিলেছে।
তারা হচ্ছে-মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজোড়া গ্রামের তাজ উল্যাহর পুত্র টিপু সুলতান (৩৮) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বামনজুলিয়া গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র তকদ্দুছ আলী (৩০)। এর মধ্যে টিপু সুলতান একজন চিকিৎসকের ব্যক্তিগত চালক বলে একটি সূত্র জানিয়েছে।
নিহত তকদ্দুছ আলীর ভাই কুদ্দুছ মিয়া জানান, নবজাতক সন্তানের চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে শনিবার ওসমানী হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের পরামর্শে নবজাতককে ওসমানী হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরদিন বজ্রপাতে তার ভাইয়ের করুণ মৃত্যু হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে আকাশে আকস্মিক শব্দ শোনা যায়। এ সময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন সাথে সাথে মৃত ঘোষণা করেন। অন্যজনকে হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আব্দুস সালাম জানান, বজ্রপাতে একজনের শরীর পুরো পুড়ে গেছে। অন্যজনের শরীরে কোন স্পটই নেই