সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সাবেক তিন নেতা ও বিশিষ্ট আইনজীবীকে যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি মঙ্গলবার নগরীর হাউজিং এস্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত আইনজীবীরা হচ্ছেন- সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিটিএলএ-এর সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের দীর্য় মেয়াদী করদাতা মো. আবিদ আলী চৌধুরী হওয়ায়, সমিতির সাবেক সভাপতি স্বপন কুমার দাস এ্যাডভোকেট এবং সমিতির সাবেক সহ-সভাপতি ছালেহ উদ্দিন আহমেদ।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ আসাদ এ্যাডভোকেট-এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আবুল ফজলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আসাদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখে সমিতির নবনির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাবেক সভাপতি এম.ই.এম ইকবালুর রহমান, সোলেমান হোসেন খান, বিটিএলএ’র সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান, এ্যাডভোকেট মিনহাজ্ব উদ্দিন খান, এ্যাডভোকেট হোসেন আহমদ, খায়রুল হোসেন চৌধুরী, বিধুভূষণ ভট্টাচার্য, আজিজুর রহমান, এ্যাডভোকেট সমর বিজয় শেখর, হাসনু চৌধুরী, আতাউর রহমান আজাদ, মো. আলী খোকন, সংবর্ধিত অতিথি আবিদ আলী চৌধুরী, এ্যাডভোকেট স্বপন কুমার দাস ও ছালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্বে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধিতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি