ইয়াবাসহ বিএনপি নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭

সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক লায়লা সুলতানা লিজাকে (৩৮) ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে বরেন্দ্র যাদুঘরের সামনে থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ লিজার ছোট বোন লাকি ও তার ব্যবসায়ী পাটর্নার সাধুকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এর দুইদিন আগে লিজার স্বামী মনির হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা।

তিনি জানান, হোসনিগঞ্জ এলাকায় সকাল থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো পুলিশ। পুলিশের কাছে দীর্ঘদিনের তথ্য ছিলো যে, হোসনিগঞ্জ এলাকার লিজা, তার মা লুৎফা, ছোট বোন শিলা, ছোট ভাই রিগেন, রিভার ও রিংকু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শুক্রবার মাদক বিরোধী অভিযান শুরু হলে লিজা ও তার পাটর্নার সাধু বাড়িতে থাকা ১০০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা নিয়ে পালিয়ে যাওয়ার সময় যাদুঘর মোড়ে এলাকাবাসীর তাদের আটক করে। পরে পুলিশ গিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর ঘটনার আগে সকালে লিজার ছোট বোন শিলাকে যাদুঘরের গেটের সামনে বিক্রির সময় এলাকাবাসী ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, লিজা ও তার মা, বোন, ভাই সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এদের অত্যাচারে এলাকাবাসী দীর্ঘদিন থেকেই অতিষ্ঠ। এলাকার কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে।

৯নং ওয়ার্ডের কমিশনার একেএম রাশেদুল হাসান টুলু জানান, এলাকাবাসী তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে স্বোচ্চার ভূমিকা পালন করে আসছে। এরই প্রেক্ষিতে এলাকাবাসী শুক্রবার লিজা ও তার ছোট বোন লাকিকে ইয়াবাসহ আটক করে পুলিশের সোপর্দ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ