সিলেট | |
প্রকাশিত: 1:04 PM, May 1, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরে ত্রাণের ৩৬০ বস্তা ভিজিএফ চালসহ একটি ট্রলার ডুবে গেছে।
রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নেওয়ার জন্য ৩৬০ বস্তা চাল ট্রলারে লোড করা হয়।
রাত হয়ে যাওয়ায় ট্রলার ছাড়া হয়নি। সকালে রওনা দেবে বলে ঘাটেই ট্রলার রাখা ছিল। রাত ১১টার দিকে প্রচণ্ড ঝড়ে ট্রলারটি ডুবে যায়।
সোমবার সকাল ১০টার দিকে খবর পেয়ে সুনামগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের লিডার সুলায়মান চৌধুরীর নেতৃত্বে উদ্ধারকারীরা অভিযান শুরু করেছে। এখনও ট্রলারটির কোনো খোঁজ মেলেনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি