হবিগঞ্জে বাস উল্টে আহত ৩০

প্রকাশিত: 3:24 PM, May 22, 2017

হবিগঞ্জে বাস উল্টে আহত ৩০

হবিগঞ্জ  সংবাদদাতাঃ  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লস্করপুরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরে আদ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্থাগঞ্জ হাইওয়ের ওসি জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোট পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিলো। একপর্যায়ে লস্করপুরে আদ্যপাশা নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হন বাসের অন্তত ৩০ যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ