হাকালুকি পাড়ের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৭

প্রতিনিধি কুলাউড়া: হাকালুকি হাওর পাড়ের কুলাউড়া, জুড়ী, বড়লেখা এবং রাজনগর উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, চলতি বন্যায় হাওর পাড়ের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এবং রাজনগর উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্যা কবলিত হয়েছে। যার ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এছাড়াও আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ জানান, বন্যা কবলিত এসব শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানি কমলেই এসব প্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ