গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রকাশিত: 3:15 PM, April 18, 2018

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিশোর নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফ গঞ্জ ইউনিয়নের বসন্তপুর অমরগঞ্জ বাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। গত কাল রাত সাড়ে ৮ টায় এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আমির হোসেন(১৭)।সে বসন্তপুর গ্রামের আব্দুল হকের(আবরা) পুত্র। মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবছর সে এস,এস,সি পরীক্ষা দিয়েছিল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বেশ কিছুদিন পূর্বে একই এলাকার কয়েক যুবকের সঙ্গে খেলাকে কেন্দ্র করে আমির হোসেনের হাতাহাতির ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে একটি মামলায় তাকে আসামী করে। সেই মামলায় আদালত থেকে সে জামিনে ছিল। ঘটনার দিন সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে সে বের হয়ে পার্শ্ববর্তী অমরগঞ্জ বাজারে আসে। সেখান থেকে কুশিয়ারা নদীর পার্শ্ববর্তী সিরাজ মিয়ার মার্কেটের পাশে আসা মাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা ৪/৫ জনের একদল সন্ত্রাসী তার উপর ঝাপিয়ে পড়ে এবং উপুর্যপুরী ছুরিকাঘাত করে চলে যায়। আমিরের চিৎকার শুনে বাজারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেপ্রেরণ করলে সেখানে সে তিনিমারা যান।

আরও পড়ুন  রশিদপুরে বাসচাপায় যুবকের মৃত্যু

সংবাদসুত্র: শাহেদুর রহমান জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ