সিলেট | |
প্রকাশিত: 3:20 PM, April 22, 2018
আনন্দঝর্ণা ডেস্ক: মডেল মোনালিসাকে প্রায়ই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। আর সেটা হলো, কবে তিনি আবার বিয়ে করবেন? কাছের মানুষরা যেমন তাঁকে এই প্রশ্নটি করেন, তেমনি গণমাধ্যম থেকেও এ প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চাওয়া হয়।
এ বিষয়ে মোনালিসা এক সাক্ষাতকারে খোলামেলা কথা বলেছেন। মোনালিসা বলেন, ‘সবাইকে একদিন স্থির হতে হয়। আমিও চাই সেটা। তবে আপাতত বিয়ে নিয়ে ভাবছি না।’
যদি বিয়ে করেন, কেমন পাত্র প্রত্যাশা করেন—জানতে চাইলে মোনালিসা বলেন, ‘যদি আমার মনের মতো কাউকে পাই, তাহলে বিয়ে নিয়ে ভাবব। আমাকে যে বুঝতে পারবে। এ ব্যাপারে একটু বুঝেশুনে আমি এগিয়ে যেতে চাই।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে মোনালিসা বিয়ে করেছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। দুই বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর মোনালিসা আর বিয়ে করেননি। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে ফরাসি ব্র্যান্ড সেফোরার বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি। এ ছাড়া তিনি ম্যাকের সিনিয়র মেকআপ আর্টিস্ট ছিলেন। অনুষ্ঠান প্রধান ও পরিচালক হিসেবে টাইম টেলিভিশনেও কাজ করেছেন মোনালিসা।
সম্প্রতি দেশে তিন মাসের জন্য এসেছেন মোনালিসা। এর মধ্যে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে তাঁর। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করবেন বলে জানান সুন্দরী এই মডেল কন্যা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি