সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মে ৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেটের দক্ষিণ সুরমায় আবাসিক হোটেলে এক তরুণীকে (১৯) আটকে রেখে ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) দক্ষিণ সুরমার আল-তকদির আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) আমির উদ্দিন।
বিয়ের প্রলোভন দেখিয়ে এবার সিলেট শহরে এক তরুণীকে ১১দিন গণধর্ষণ করা হয়েছে। এব্যাপারে বৃহস্পতিবার (৩রা মে) সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ সুরমায় অবস্থিত হোটেল আল-তকদির থেকে জসিম ও হোটেল মালিক নিয়াজ সহ দুজনকে বৃহস্পতিবার রাত ১০ টায় আটক করে পুলিশ।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দক্ষিণ সুরমার হোটেল আল-তকদিরে রেখে পাশবিক নির্যাতন ও গণধর্ষণের ঘঠনা ঘটে। এতে হোটেল আল-তকদিরের মালিক ও স্টাফসহ ৪জনকে অভিযুক্ত করা হয়েছে। আসামীরা হচ্ছেন, সুনামগঞ্জের দিরাইয়ের জসিম উদ্দিন,সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ আহমদ, একই হোটেলের স্টাফ জাকির ও নূর মিয়া। অভিযোগে প্রকাশ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসিম উদ্দিনের। জসিম বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠান। সেখানে উক্ত তরুণীকে দীর্ঘ ১১ দিন বন্দী রেখে জসিম ও তার সহযোগীরা তাকে গণধর্ষণ করেন। তরুণীর জন্ম সনদ, পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।
গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুণী তার পরিচিত এক বান্ধবীর শরণাপণ্ণ হন। পরে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দক্ষিণ সুরমা থানায় মামলা নং ২/১৮ তারিখ ৩ মে ২০১৮ নারী ও শিশু নির্যতন আইনের ৯ এর ৩০ ধারা ৪ মে আদালতে দুই ধর্ষককে আদালতে প্রেরণ করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সিলেট দক্ষিণ সুরমা থানায় একটি মামলা (২,৩/৫) দায়ের করেন। এতে ৪ জনকে আসামী করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি