ছাত্রলীগ নেতাকর্মীদের স্যাক্রিফাইস করার কথা বললেন শেখ হাসিনা

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১১, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের অবদান রয়েছে। দেশের সব আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগও ছিল। আন্দোলন গড়ে তোলায় আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছিল মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ মে) ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘সমঝোতার মধ্য দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করতে হবে’।

ছাত্রলীগ নেতাকর্মীদের তিনি বলেন, আমি চাই, সমঝোতার ভিত্তিতেই তোমরা তোমাদের নেতৃত্ব নিয়ে আসো। মনে রেখো, স্যাক্রিফাইস (আত্মত্যাগ) করা শিখতে হবে। ত্যাগ করা না শিখলে কিছু অর্জন করা যায় না। অর্জন তখনই করতে পারবা যখন কিছু দিতে পারবা বলেন শেখ হাসিনা।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেছেন, যে কোনো বিষয় নিয়ে কথায় কথায় দাবি করলে হবে না। দাবির বিষয়ে যৌক্তিকতা থাকতে হবে। শিক্ষার উন্নতি কীভাবে হবে, কি করতে হবে তা আমি খুব ভালোভাবেই জানি’।
ছাত্রলীগের নেতা হওয়ার বয়সসীমা এক বছর বাড়ানোর ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের নেতৃত্বের একটা বয়স আমরা ২৭ বছর করে দিয়েছিলাম।
তিনি বলেন, ‘ছাত্রলীগের বয়স গতবার আমরা দুই বছর গ্রেস দিয়ে ২৭ থেকে ২৯ বছর করেছিলাম। এবার যেহেতু ২ বছরের কমিটির বয়স ২ বছর ৯ মাস হয়ে গেছে। কাজেই এবার আমরা ১ বছর বাড়িয়ে দিতে পারি। কাজেই ২৮ বছরের মধ্যে যারা, তারাই হবে। কারণ এখন কোনো সেশনজট নাই। বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে মাস্টার্স ডিগ্রি পাস হয়ে যায় , পড়াশোনা শেষ হয়ে যায়। তোমরা লেখাপড়া করো আমি সেটাই চাই’।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ আমাদের ছাত্রদের বলতে চাই, কোনো ধ্বংসাত্মক কার্যক্রম (ভ্যান্ডালিজম) চলবে না। ছাত্ররা শিক্ষা-প্রতিষ্ঠান ভাঙচুর করবে, এটা আমি বরদাশত করবো না। কারণ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যদিও স্বায়ত্বশাসিত; কিন্তু খরচ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।
‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দেশ দেওয়া আছে, ভাঙচুরকারীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ১৬টি দেশকে পেছনে ফেলে উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আর অন্যরা কি করছে। দেশের মানুষের ভাগ্যবিড়ম্বনার চেষ্টা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ