সিলেট | |
প্রকাশিত: 5:20 PM, June 3, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে। এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, একরাম কে? জবাব চাই। একরাম আমাদের যুবলীগের সভাপতি। আমাদের লোক আমরা মেরে ফেলছি ! একরামের ব্যাপারটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমিও বলেছি’।
রোববার (০৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭ এর এ চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে র্যাব সদস্যদের ফাঁসির অর্ডার পর্যন্ত হয়েছে। এ ঘটনায় র্যাবের বড় অফিসারও কী বাদ গেছে? এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না।
কথিত ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
সম্প্রতি দেশজুড়ে শুরু হওয়া মাদকবিরোধী অভিযান চলাকালে টেকনাফে র্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। এরপর থেকেই এ বিষয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘যদি তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ। তাহলে তাকে দোষী হিসেবে যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসেবে শাস্তি পাবেন। কাউকে ছাড় দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলন করে বন্দুকযুদ্ধের দিন স্ত্রী ও মেয়ের সঙ্গে কাউন্সিলর একরামুলের কথোপকথনের অডিও দেওয়া হয়। এরপর এ হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব ক্ষেত্রেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একরাম হত্যায় তদন্ত চলছে, জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কয়েকজন মন্ত্রী এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি