খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানোর আহ্বান বি. চৌধুরীর

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০১৮

 প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

 

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি. চৌধুরী বলেন, ‘পত্রিকায় দেখলাম, খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন, তিনি  ৭ মিনিট অজ্ঞান ছিলেন। এ কথা ঠিক হয়ে থাকলে, তার নিশ্চয়ই টিআইএ হয়েছিল। অর্থাৎ সাময়িকভাবে তার মস্তিষ্কে রক্ত চলাচল কমে গিয়েছিল। এই ধরনের রোগীর ভবিষ্যতে ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেহেতু এই পর্যায়ে সর্বোত্তম নিউরোলজিক্যাল সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত।’

 

রবিবার (১০ জুন) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রাজনৈতিক নেতাদের সম্মানে বাংলাদেশ জনদল (বিজেডি) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

 

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘যেহেতু খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা ছিলেন এটা ভুলে গেলে চলবে না’।

আরও পড়ুন  গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে ২গরুসহ নিহত তিনজন

 

বি. চৌধুরী বলেন, অন্য সবকিছু  বাদ দিয়ে হলেও শুধু রাজনৈতিক ও সামাজিক বিবেচনায় তার সঠিক চিকিৎসা হওয়া উচিত।’

 

তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে সর্বোত্তম চিকিৎসার জন্য খালেদা জিয়াকে পৃথিবীতে এই ধরনের রোগের জন্য শ্রেষ্ঠতম নিরাময় কেন্দ্রে পাঠানো উচিত। এই হিসেবে আমি তাকে লন্ডনের ইনস্টিটিউট অব নিউরোলজি কুইন্স স্কয়ার অথবা লন্ডনের হ্যামার স্মিথ হাসপাতালের মতো নিরাময় কেন্দ্রে পাঠানোর দাবি জানবো।’

 

 

বি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করার পরও আমি খালেদা জিয়ার পক্ষে কেন কথা বলি? স্মরণ রাখা উচিত, আমি আওয়ামী লীগ নেতা কাউন্সিলর একরাম হত্যার তীব্র প্রতিবাদ করেছি। যেখানেই গণতন্ত্রের ওপর আঘাত আসবে, যেখানে মানবতাবিরোধী কর্মকাণ্ড হবে, সেখানে সরকার বা বিরোধী দল বুঝি না, অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো, এটা বিকল্পধারার  নীতি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ