ওবায়দুল কাদের নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন- রিজভী

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা না দেওয়ার জন্যই ওবায়দুল কাদের নানা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের মিথ্যাবাদী গোয়েবলস এর ভূমিকা পালন করছেন ওবায়দুল কাদের সাহেবরা। যারা গণবিচ্ছিন্ন তারা ‘হাইপার প্রোপাগান্ডার’ উপর নির্ভর করতে হয়। সরকারের টিকে থাকার নিবু নিবু দীপটিকে টিকিয়ে রাখার জন্যই ওবায়দুল কাদের মরিয়া হয়ে উঠেছে।

 

সোমবার ( ১৮ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের মিথ্যাবাদী গোয়েবলস এর ভূমিকা পালন করছেন ওবায়দুল কাদের। কাদের সাহেব বলেছেন, “বেগম খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তার চিকিৎসা হোক বিএনপি তা চায় না।” যারা গণবিচ্ছিন্ন তারা ‘হাইপার প্রোপাগান্ডার’ উপর নির্ভর করতে হয়। সরকারের টিকে থাকার নিবু নিবু দীপটিকে টিকিয়ে রাখার জন্যই ওবায়দুল কাদের মরিয়া হয়ে উঠেছে’।

আরও পড়ুন  হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

 

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাগার কক্ষে ৫-৬ মিনিট অজ্ঞান হয়ে পরে থাকার পরও ঘটনাটি কারাকর্তৃপক্ষের অগোচরে ছিল যদি না স্বজনরা দেখা করেত গিয়ে সেটি না জনতেন। প্রকৃত যে কারণে তিনি অজ্ঞান হয়েছিলেন সেটি সম্পর্কেও তারা মিথ্যা কথা বলছে’।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ ঈদুল ফিতরের ন্যায় একটি প্রধান উৎসবের দিনেও ব্যারিস্টার মওদুদ আহমদের মতো মানুষও নিজ গ্রামের বাড়িতে পুলিশের দ্বারা অবরুদ্ধ থাকতে হয়েছে। উৎসবের দিনে তিনি বাইরে বেরুতে পারেননি এবং নিকটজনরা তার বাসায় ঢুকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেননি। ওবায়দুল কাদের সাহেবরা অবৈধ ক্ষমতার অহংকারে হিতাহিত জ্ঞানশুন্য হয়ে পড়েছেন’।

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের ঈদকে কেন্দ্র করে যাতায়াতে মানুষের নাজেহাল অবস্থা যদি বিবেচনায় নিতেন তাহলে রাস্তা ঘাটের দূর্ঘটনায় নিহত মানুষের মিছিল এতো দীর্ঘ হতো না। খানাখন্দে ভরা চারদিকে রাস্তা ঘাটে শুধু লাশ আর লাশ, তাই নিজের ব্যর্থতা ঢাকা দিতেই তিনি দেশনেত্রীর চিকিৎসা নিয়ে আবোল তাবোল বকছেন’।

আরও পড়ুন  প্রাথমিকে উপবৃত্তি পেতে ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব বলেছেন, বেগম জিয়া নাকি বিদেশ যাওয়ার জন্য ইউনাইটেডে চিকিৎসা নিতে চান। তিনি ইউনাইটেডে এসে চিকিৎসকদের দিয়ে তিনি বিদেশে যাওয়ার সুপারিশ করিয়ে নিবেন। তিনি বিদেশ যাওয়ার জন্যই নাকি এ পাঁয়তারা করছেন’।

 

বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে দিতে হবে। এ নিয়ে কোন টালবাহানা জনগন মেনে নিবে না। অপপ্রচারের মিথ্যা-সন্ত্রাস করে ধারাবহিক অশান্তি জিইয়ে রাখলে এর খেসারত সরকারকেই দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ