সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮
ঢাবি সংবাদদাতাঃ কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এবারের আন্দোলনে আরো কঠোরভাবে ভাবে প্রতিবাদ ও ঝড় উঠেছে।
নিজেদের ক্যাম্পাসে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভূগছেন ছাত্র-ছাত্রীরা। ক্যাম্পাসের নিরাপদ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল, শামসুন্নাহার হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছেন।
গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠে। বুধবার (৪ জুলাই) রাত ১২টার পর বিক্ষোভ শেষ করেন সাধারণ ছাত্রীরা।
এসময় কোটা সংস্কারে আন্দোলনরত ছাত্রীসহ শিক্ষার্থীদের ওপর হামলা, নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার তীব্র প্রতিবাদ জানানো হয় মিছিলে অংশ নেয়া ছাত্রীদের পক্ষ হতে।
রোকেয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বলেন, কোটা সংস্কার আন্দোলন ছাত্র-ছাত্রীদের একটি যৌক্তিক দাবি। এ যৌক্তিক দাবিকে দমানোর জন্য ছাত্রলীগ আন্দোলনরত ছাত্রীসহ শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের নির্যাতন ও নিপীড়নের শিকার নারীরা’।
রাতে বিক্ষোভকারী ছাত্রীরা জানান, নিরাপদ ক্যাম্পাস ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। একই দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় টিএসসিতে অবস্থান নেবেন তারা।
আটককৃতদের অতিসত্বর মুক্তি চাওয়া হয় বিক্ষোভ মিছিলে।
তারা শ্লোগানে শ্লোগানে বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ রাশেদ ভাই রিমান্ডে কেন? আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, অবিলম্বে প্রজ্ঞাপন চাই বলে তারা স্লোগান দেয়’।
বিক্ষোভরত ছাত্রীরা বলেন, ‘আর নয় ভয়, এবার হবে জয়’, আমার ভাই নিখোঁজ কেন, প্রশাসন জবাব চাই’, হামলা-মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘রিমান্ডে নিয়ে নির্যাতন রুখ দাঁড়াও ছাত্র সমাজ’ স্লোগান দেন ছাত্রীরা।
এদিকে, হলে হলে বিক্ষোভের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা টিএসসি ও ভিসির বাসভবন চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাতেই সতর্কাবস্থান নেয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণাকে ঘিরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে দিন কয়েক আগে।
আইনশৃঙ্গখলা বাহিনী কোটা সংস্কারে আন্দোলনের প্রধান ছাত্রনেতা রাশেদএ আটক করে। পরে তাকে আদালতের নির্দেশে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়।
এর প্রতিবাদে পরদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে ঢাবিসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ৭টি বাম ছাত্র সংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্র জোট।
এছাড়া এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি