সিলেট | |
প্রকাশিত: 7:55 PM, January 22, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে কুখ্যাত লিলু ডাকাতসহ ২ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) জালালাবাদ থানা ও শিবেরবাজার পুলিশ ফাঁড়ি পৃথক ও পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, জালালাবাদ থানার মানসীনগরের মৃত আঞ্জু মিয়ার ছেলে লিলু মিয়া এবং নগরীর পাঠানটুলার পল্লবী এলাকার মনি লাল ঘোষের সংকু ঘোষ (৪০)।
পুলিশ জানায়, লিলু মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দণ্ডসহ জিআর পরোয়ানা রয়েছে। এছাড়াও সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, অস্ত্র মামলাসহ ৯ টি মামলা বিচারাধীন আছে। অন্যদিকে সংকু ঘোষ ৪ মাসের কারাদণ্ড ও ১ লাখ ২৯ হাজার ৮শ’ টাকা জরিমানায় দণ্ডিত আসামি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি