সিলেট | |
প্রকাশিত: 3:54 PM, January 25, 2020
প্রতিনিধি,মৌলভীবাজার::
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মলে হক বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু এর পরেও আমাদের কাছে অভিযোগ আছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। তাই আমরা এই বিষয়টি নিয়ে সতর্ক করে দিচ্ছি যেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা না করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাইফুর রহমান অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মল্লিকা দের সভাপতিত্বে সমাবেশে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছিল তাদের বিচার সময়ের দাবি।
তিনি আরও জানান, সব রাস্তাঘাট মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সাংসদ নেছার আহমদ এমপি, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন প্রমুখ।
প্রভাতবেলা /২৫-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি