সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বয়স ৫০ হলেও তারুণ্যে কোন কমতি নেই কবি ও শিক্ষক লুৎফা আহমদ লিলির। সবার কাছে তিনি আড্ডা আপা হিসাবে পরিচিত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ছিল তার ৫০ তম জন্মদিন। ওইদিন কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।
শনিবার পরিবর্তন সামাজিক সাংস্কৃতিক পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় ‘পঞ্চাশে কবি’ শীর্ষক আলোচনা সভার। নগরীর দরগাগেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) এ তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ও সান গ্রুপের এমডি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগের সভাপতি আব্দুর রশীদ।
এনামুল ইসলাম ও কবি মাসুমা টফি একা’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক কবি সিরাজুল হক, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সেতু বন্ধন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সিলেটের সভাপতি কামাল আহমদ, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কণা, রোটারিয়ান নিজাম উদ্দিন, এস রহমান সায়েম, যুক্তরাজ্য কমিউনিটি নেত্রী বদরুন্নাহার হক, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সহ সভাপতি মো. মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, ইসলাম উদ্দিন, রিপা আক্তার, বাহার উদ্দিন বাহার, কুদাদ বখত চৌধুরী রুবেল, আহমদ চৌধুরী রায়হান, সাদিক আহমদ এপলু, মাহমুদুল হাসান, শফিক আহমদ, মমতাজ বেগম, আজিজুর রহমান খোকন, কবি শাহিনা জালালী প্রমুখ।
আলোচনা সভার ফাঁকে ফাঁকে কবিকে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন সংগঠন থেকে কবিকে দেওয়া হয় সম্মাননা স্মারক।
এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কেমুসাসের সহ সাধারণ সম্পাদক সাবিনা আনোয়ার ও ইউকে থেকে যোগ দেন কবি লিলির মেয়ে ফাতেমা আহমেদ তুলি।
আলোচনা সভায় কবির জীবনীপাঠ ও স্মারক নিয়ে কথা বলেন কামাল আহমদ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাহফুজ আল গালিব।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি