বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা সহ আটক ২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা সহ আটক ২

প্রতিনিধি,বিয়ানীবাজার :: সিলেটের বিয়ানীবাজারে এক ভারতীয় নাগরিকসহ ২ ইয়াবা কারবারীকে আটক করেছে পুলিশ। আটক ভারতীয় নাগরিকের নাম ফকির আলী (৪৫)। সে করিমগঞ্জ জেলার করিমগঞ্জ থানার লক্ষ্মীবাজারের লাফাসাইল গ্রামের ইরমান আলীর ছেলে।

 

এছাড়া আটক বাংলাদেশী ব্যক্তির নাম বদই (৫৫)। সে বিয়ানীবাজারের গজুকাটা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। পুলিশ তাদের কাছ থেকে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, উপজেলার কাচাতল গ্রামের মনসু মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে। শবিবার এ অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে।

 

আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। নং-১৯, তারিখ-২৫/০১/২০২০।

 

ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে পৃথক মামলা করেছে পুলিশ।

 

 

 

প্রভাতবেলা /২৬-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ