পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: 12:35 PM, January 27, 2020

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

 

প্রতিনিধি,বান্দরবান:

 

বান্দরবানের লামায় পরকীয়ার সন্দেহে শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

 

 

সোমবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা প্রয়াত ইব্রাহিমের মেয়ে।

 

 

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও প্রয়াত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর পুলিশ ঘাতক মো. জাকির হোসেনকে আটক করেছে।

 

 

পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকির সন্দেহ করত শাহিনা ও মিজানুরের পরকীয়া সম্পর্ক আছে। এর জের ধরে রবিবার দিনগত রাতের কোনো একসময় শাহিনা ও জাকিরের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জাকির ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

 

পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুরকে ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করে জাকির। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন  তলিয়ে গেছে জৈন্তাপুরের তিন হাজার হেক্টর ফসলি জমি

 

 

এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খুবই দুঃখ জনক।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম মজুমদার বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক জাকিরকে আটক করা হয়।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ