অগ্রগামী স্কুল: দশতলা ভবন, সবুজাভ মাঠ, নয়নাভিরাম গেইট দিয়ে সাজিয়ে তোলা হবে

প্রকাশিত: 10:07 PM, January 29, 2020

অগ্রগামী স্কুল: দশতলা ভবন, সবুজাভ মাঠ, নয়নাভিরাম গেইট দিয়ে সাজিয়ে তোলা হবে

কবীর আহমদ সোহেল : স্বপ্নবাজ মেয়র আরিফুল হক চৌধুরী। কেবল কাজই বুঝেন। বুঝেন উন্নয়ন। সম্ভাবনাকে কাজে লাগাতে চান। সমস্যা ঝিইয়ে রাখতে রাখতে চাননা। এমন সৃস্টিশীল চিন্তা চেতনার কর্মবীর আরিফুল হক চৌধুরী বুধবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আসেন। কোন প্রটোকল নিয়ে আসেননি। আসেননি কোন সভা সমাবেশে যোগ দিতে।

এসেছিলেন স্কুলের মাঠ সংস্কার ও উন্নয়ন কাজের প্রতিবন্ধকতা দুর করতে। স্কুলের মাঠটি সংস্কার হবে। ধূলোবালি মুক্ত সবুজাভ নয়নাভিরাম মাঠ হবে। এমন পরিকল্পনা মেয়র আরিফের। কিন্তু মাঠের মাঝখানে দন্ডায়মান তিনটি গাছ এই পরিকল্পনার অন্তরায় হয়ে দাড়ায়। স্কুল কর্তৃপক্ষ গাছগুলো অপসারন করতে পারছেনা। বনবিভাগের অনুমতি সহ বিভিন্ন দাপ্তরিক জটিলতায়। মেয়র আরিফ তা মেনে নিতে পারেননি। সরাসরি চলে আসেন স্কুলে। সাথে প্রযোজনীয় শ্রমিক। সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের ফোন করেন। বিষয়টি অবহিত করেই কাজ শুরু করিয়ে দেন। বনবিভাগ, বিদ্যুতবিভাগ সহ সংশ্লিষ্টদের অকুস্থলে ডাকেন। গাছগুলো কেটে ফেলা হয়। কাজ শেষ না হওয়া অবধি অবস্থান করেন স্কুল মাঠে।

আরও পড়ুন  মেয়র আরিফ কী ‘টয়লেট আরিফ’ হতে চান?

এসময় তিনি প্রভাতবেলাকে জানান, শুস্ক মৌসুমে একটুখানি হাটলেই ধূলোয় ধৃসর হয়ে উঠে মাঠ। বর্ষায় কাদা আর পানি। এভাবে একটা স্কুলের মাঠ রাখা যায়না। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ এসেসমেন্ট করেছে। মাঠের দেড়ফুট মাটি তুলে ফেলা হবে। সেখানে ভরাট হবে এটেল পলি মাটি। তার উপর লাগানো হবে সবুজাভ ঘাস (ধুবড়ী ঘাস)। চারপাশে লাগানো হবে সবুজ ঝাউগাছ।

প্রভাতবেলাকে মেয়র আরো বলেন, স্কুলের পশ্চিম পাশে ১০ তলা ভবন হবে। দক্ষিণ- পশ্চিম পাশের জলাশয় সংস্কার করা হবে। সীমানা প্রাচীর দেয়া হবে।

আধুনিক স্বপ্নকাতর মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই স্কুলে সর্বাধুনিক চোখ ধাধানো একটি ফটক(গেইট) হবে। এই গেইট (বর্তমান যেটা আছে) ভেঙ্গে ফেলা হবে।

আধুনিক সিলেটের রুপকার মেয়র আরিফ বলেন, এ প্রতিষ্টানের স্কুল ও কলেজকে আলাদাভাবে সাঁজানো হবে। এসময় অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগম কলেজ বিভাগের সমস্যার চিত্র উপস্থাপন করেন। মমতাজ বেগম মেয়রকে বলেন কলেজ বিভাগে কোন শিক্ষক নেই। স্কুলের শিক্ষরাই কলেজে ক্লাস নেন। মাঝে মধ্যে গেস্ট টিচার দিয়ে ক্লাস চালান।

আরও পড়ুন  নৌকা নূহ নবীর আমল থেকেই বিপদে রক্ষা করেছে

মেয়র মনোযোগের সাথে সমস্যাগুলো শুনেন। শিক্ষাসচিবের সাথে কথা বলে তা সুরাহার আশ্বাস দেন তিনি। পরিবহন সমস্যা সুরাহার লক্ষে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থার জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠাতে বলেন আরিফুল হক চৌধুরী।

 

 

 

 

 

 

সর্বশেষ সংবাদ