সিলেট | |
প্রকাশিত: 1:35 PM, February 1, 2020
বিশ্বভূবন ডেস্ক:
কাসেম সোলাইমানি হত্যার পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েলের সঙ্গেও চাপা উত্তেজনা বিরাজ করছে ইরানের। সবমিলিয়ে যে কোনো সময় তিনটি দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে।
এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা প্রত্যেকটি দেশের কাছেই সমান গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনী শক্তিশালী হলেও ইরানের বিমানবাহিনী ততটা শক্তিশালী নয়। এ কারণে নিজেদের সুরক্ষার জন্য ভূমিতে স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই নির্ভর করে তারা। আর এই ক্ষেত্রটিতে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এএল মনিটর সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ইরানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে রাশিয়া। ইরানের সম্পূর্ণ আকাশ সুরক্ষিত করার জন্য এসব ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। দুই দেশের মধ্যে অস্ত্র সহযোগিতার কারণে উভয় দেশই লাভবান হবে বলে মনে করছে মস্কোর শীর্ষ অনেক রাজনীতিবিদ।
জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সহজে কোনো অস্ত্র কিনতে পারে না ইরান। এমনকি কোনো দেশ চাইলেও তাদের কাছে অস্ত্র বিক্রি করতে পারে না। কিন্তু রাশিয়া সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অস্ত্র বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিংবা চলতি বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পরই এই অস্ত্র বিক্রি সম্পন্ন হতে পারে।
ইরানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে জানুয়ারি মাসের মাঝামাঝি রাশিয়ার শীর্ষ রাজনীতিবিদ ভ্লাদিমির জিরিনোভস্কি বলেন, ইরানকে একটি সামরিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দেওয়া উচিত, যেন জরুরি ভিত্তিতে তাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র বিক্রি করা যায়। এতে ইরানের দিকে কোনো কিছু ছোড়ার সাহস পাবে না কেউ।
তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিংবা এস-৫০০ ইরানের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথেষ্ট। এগুলো ইরানের পুরো আকাশসীমার সুরক্ষা দিতে পারবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি