অস্ট্রেলিয়ায় দাবানল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

প্রকাশিত: 3:39 PM, February 1, 2020

অস্ট্রেলিয়ায় দাবানল, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

 

বিশ্বভূবন ডেস্ক:

 

অস্ট্রেলিয়ায় আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে দাবানল। এবার দেশটির রাজধানী ক্যানবেরা দাবানলের মুখে পড়েছে। এ কারণে অঞ্চলটির বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাজুড়ে বিভিন্ন অঞ্চলের বাসিন্দাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে- ‘অঞ্চলটি ছেড়ে যাওয়ার মতো সুযোগ’ এখন আর নেই। এ কারণে সবাইকে নিরাপদ আশ্রয় খুঁজতে হবে।

 

 

অস্ট্রেলিয়ান ক্যাপিট্যাল টেরিটরি (এসিটি) বলছে, আগের চেয়ে দাবানলের মাত্রা আরও বেড়েছে। শনিবার পর্যন্ত এই দাবানল ছড়িয়ে পড়েছে ৩৫ হাজার হেক্টর এলাকায়। এছাড়া অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্যের কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে আছে।

 

 

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়েই উষ্ণ বাতাস অব্যাহত থাকবে। এ কারণে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এর আগে ভয়ঙ্কর এই দাবানলের কারণে ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করা হয়।

আরও পড়ুন  ফাইজারের কোভিড প্রতিরোধী ট্যাবলেট অনুমোদন

 

 

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দাবানল শুরু হয়। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। অস্ট্রেলিয়ায় প্রায় ৫ মাস ধরে চলা দাবানলে ১ কোটি ১০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ