দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক:

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশ গড়ে তুলতে দক্ষমানব শক্তি বেশি প্রয়োজন। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। দেশের পাশাপাশি বিদেশেও কাজের ক্ষেত্রে দক্ষ হয়ে যেতে হবে। তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২৩তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ।

 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট করছি। ইতোমধ্যে ১০০টি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

 

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে শুরু করে সারা দেশে তৃণমূল পর্যায়ে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। স্বাধীনতার পরে কালভার্ট, ব্রিজ ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন  ভোগ-এর প্রচ্ছদ মডেল সৌদি রাজকুমারী

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ