সিরাজগঞ্জে ৪টি শুটার গানসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: 3:42 PM, February 3, 2020

সিরাজগঞ্জে ৪টি শুটার গানসহ গ্রেপ্তার ৪

সংবাদদাতা,সিরাজগঞ্জ:: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৪টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

 

শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে থেকে রোববার গভীর রাতে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০), একই গ্রামের খবির শেখের ছেলে আসাদুল (৩২), জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬) ও বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৫)।

 

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এরা সবাই অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন  ‘মায়ের আত্মার শান্তির জন্যই মাকে খুন করেছি’

 

প্রভাতবেলা /০৩-ফেব্রুয়ারি -২০/ তৌহিদ’জিহান

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ