সিলেট | |
প্রকাশিত: 9:08 PM, February 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উদ্বোধনের মধ্য দিয়ে ‘বেসিস সফট এক্সপো ২০২০’ শুরু হয়েছে। এ আয়োজনে এবারের স্লোগান ‘ট্রান্সফর্মিং লাইফ থ্রু ইনোভেশন’।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাড়ে তিনটায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
এ বছর প্রদর্শনী এলাকা ১০টি জোনে ভাগ করা হয়েছে। এক্সপেরিয়েন্স জোন ও ইন্ডাস্ট্রি ৪.০ জোন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরবে। এবার রয়েছে নতুন চারটি জোন। এগুলো হলো ভ্যাট জোন, উইমেন জোন, ফিনটেক জোন ও ডিজিটাল এডুকেশন জোন। এছাড়া বরাবরের মতো উদ্ভাবনী মোবাইল সেবা জোন, সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, আইটিইএস ও বিপিও জোন, ডিজিটাল কমার্স জোন রয়েছে।
এ আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি, বিগডেটাসহ বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি