সুনামগঞ্জের সাংসদ রতনকে দুদকে তলব

প্রকাশিত: 10:45 AM, February 11, 2020

সুনামগঞ্জের সাংসদ রতনকে দুদকে তলব

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সংসদ সদস্য হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৮ ফেব্রুয়ারি তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষর করা চিঠিতে তাকে তলব করা হয়। জানা গেছে, ক্যাসিনোকাণ্ডে দুদক যে ১৫১ জনের তালিকা তৈরি করেছে, তাতে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের নামও রয়েছে।

 

এছাড়া যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে তলব করেছে দুদক। দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা চিঠিতে তাকে ডাকা হয়। আগামী ১৭ ফেব্রুয়ারি তাকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ