সিলেট | |
প্রকাশিত: 11:59 AM, March 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
৬৭ বছর বয়সে চাকরি থেকে অবসরে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা। বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে বিদায় সংবর্ধনা জানাবে অ্যাটর্নি জেনারেল অফিস।
তার শেষ কর্মদিবস ১৪ মার্চ হলেও ওইদিন অবকাশকালীন ছুটি থাকায় আজই তাকে বিদায় জানানো হচ্ছে।
দেশের ইতিহাসে আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি জিনাত আরা। তিনি বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৭৮ সালে মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেয়েছিলেন। এর পর ১৯৯৫ সালে পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন।
পরে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেও তা স্থায়ী হয় দুই বছর পর। এর পর ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি নিয়োগ পান।
এর আগে প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন নাজমুন আরা সুলতানা। বিচারপতি নাজমুন আরা সুলতানা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুন্সেফ নিয়োগ পান। আর এতেই হয়ে যান ইতিহাসের অংশ। দেশ ও বিচার বিভাগের ইতিহাসে তিনিই প্রথম নারী বিচারক।
১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজের আসনে উন্নীত করে। আর এটাও প্রথম কোনো নারীর জেলা জজ হওয়ার ঘটনা।
২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর হাইকোর্টে স্থায়ী হন তিনি। আবার হাইকোর্টেও তিনি প্রথম। সবশেষ ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নেন। পরে তিনি ২০১৭ সালে অবসরে যান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি