সিলেট | |
প্রকাশিত: 2:01 PM, March 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
দেশে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। তবে নতুন করে আর কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।
আইইডিসিআর পরিচালক জানান, দুই জন চিকিৎসকসহ নতুন করে আরও চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
তিনি জানান, শুধুমাত্র চিকিৎসা দিতে গিয়ে নয়। চিকিৎসকদের কমিউনিটি থেকেও তারা আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে।
আইইডিসিআর সূত্রে জানা যায়, দেশে করোনায় আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
প্রসঙ্গত, বিশ্ব জুড়ে করোনার মহামারিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ হাজার মানুষ। আক্রান্ত রয়েছেন ৩ লাখ ৮৩ হাজারের অধিক। সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি