সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে চাল চুরির খবর প্রকাশের জেরে বিডিনিউজ ও জাগো নিউজের সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
শনিবার রাতে বালিয়াডাঙ্গি থানায় এই মামলা (নম্বর-১২) দায়ের করা হয়। বালিয়াডাঙ্গি থানার ওসি হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ৪ জনের বিরুদ্ধো মামলা দায়ের করেন ঠাকুগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী। মামলার অপর দুই আসামি হলো- শাওন আমিন ও রহিম শুভ।
মামলার এজাহারে মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে অর্থাৎ, ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়।
একদিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গিতে সংবাদ সম্মেলন করেন বলেও এজাহারে উল্লেখ করেন মোমিনুল ইসলাম ভাসানী।
থানা সূত্র জানায়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার এসআই রামবাবু রায়কে মামলাটির তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি