সিলেটের লালবাজারে অসামাজিকতা: বরখাস্ত হওয়া পুলিশ সদস্যসহ ২ নারী আটক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

সিলেটের লালবাজারে অসামাজিকতা: বরখাস্ত হওয়া পুলিশ সদস্যসহ ২ নারী আটক

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের লালবাজারের হোটেল আলী আবাসিক থেকে বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্যকে অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে ২ নারীসহ আটক করেছে কোতয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ঐ পুলিশ সদস্য ২জন নারীকে সঙ্গে নিয়ে লালবাজারের হোটেল আলী আবাসিকে উঠেন । করোনা পরিস্থিতিতে সব আবাসিক হোটেল বন্ধের নির্দেশনা থাকলেও হোটেল আলীতে নারীসহ অবস্থানের বিষয়ে স্থানীয়দের সন্দেহ হলে ব্যবসায়ী সমিতির সদস্যরা এ বিষয়ে জানতে চাইলে হোটেল কর্তৃপক্ষ জানায়- অবস্থানকারী ব্যক্তি পুলিশ সদস্য । পরবর্তীতে স্থানীয়রা ঐ ব্যক্তিকে নারীসহ আটক রেখে বন্দর বাজার ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া হোটেল আলী আবাসিক থেকে ২জন নারীসহ ঐ ব্যক্তিকে আটক করে নিয়ে যান ।

 

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া প্রভাতবেলাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- আটককৃত ব্যক্তি বাংলাদেশ পুলিশ থেকে বরখাস্তকৃত । তাৎক্ষনিক আর কোন তথ্য দিতে পারেননি ।

আরও পড়ুন  হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ