খালেদা জিয়ার পক্ষে জুড়ীতে মিটুর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

খালেদা জিয়ার পক্ষে জুড়ীতে মিটুর ত্রাণ বিতরণ

প্রতিনিধি, জুড়ী:  করোনায় অভাবগ্রস্তদের মধ্যে মৌলভীবাজারের জুড়ীতে বেগম খালেদা জিয়ার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিটুর সহযোগীতায় মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকার দশ হাজার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার ১২ মে বেলা দুইটায় জুড়ী কলেজ রোডস্থ বিএনপি কার্যালয়ে পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি-সম্পাদকের নিকট ইউনিয়নের ৪৫০ জনের ত্রাণ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনুু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, জেলা বিএনপির সদস্য মোহাইমিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাছুম রেজা চেয়ারম্যান, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, বিএনপি নেতা লিয়াকত আলী, নামর আলী, ফাতির আলী, ডা. মুস্তাকিম হোসেন বাবুল, মামুনুর রশীদ, জসিম উদ্দিন, আচমত আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, যুবদল নেতা মুজাহিদুল ইসলাম জয়দুল,, সাইফুর রহমান, ছাত্রদল নেতা সুহেল আহমদ, কামাল আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, উপজেলার সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মাধ্যমে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ