পুকুরে পড়ে মা বাবার একমাত্র শিশুসন্তানের মৃত্যু

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০

পুকুরে পড়ে মা বাবার একমাত্র শিশুসন্তানের মৃত্যু

প্রতিনিধি, জুড়ী: মৌলভীবাজারের জুড়ীতে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি (শুক্রবার ১৫ মে) বেলা ২টার দিকে  উপজেলার ভোগতেরা গ্রামে তাঁদের নিজ বাড়ীর পুকুরে ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শিশুটি তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ তাকে উঠানে না দেখতে পেয়ে পরিবার-পরিজন ছেলেটিকে খুঁজাখুঁজি শুরু করেন। খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর সামনে থাকা পুকুরটিতে শিশুটির সন্ধান পাওয়া গেলে, সাথে-সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিটের মাথায় তার মৃত্যু হয়। শিশুটির নাম মোশারফ হোসেন, বয়স আড়াই বছর। সে জুড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তাজুল ইসলামের বড় ভাইয়ের ছেলে। তার পিতার নাম গয়াস আলী। সে ছিলো তার মা-বাবার একমাত্র সন্তান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ