সিলেট | |
প্রকাশিত: 7:33 PM, June 2, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ও ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী। তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান ।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক।
বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুর রশিদ চৌধুরী। তার বয়স হয়েছিলো ৬১ বছর। ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল।
কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি