সিলেট | |
প্রকাশিত: 12:59 PM, June 3, 2020
তথ্য-প্রযুক্তি ডেস্ক:
অনলাইনে ফাইল ট্রান্সফারের জনপ্রিয় সাইট উই ট্রান্সফার। নিরাপত্তার স্বার্থে ভারতে এবার উই ট্রান্সফারকে বন্ধ করা হল।
দেশটির জাতীয় টেলিকমিউনিকেশন বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। ইন্টারনেট পরিসেবা প্রদানকারী সংস্থাগুলোকে নোটিশ দিয়ে উই ট্রান্সফার সাইটটি বন্ধ করার কথা জানিয়েছে টেলিকমিউনিকেশন বিভাগ।
উই ট্রান্সফারের সাহায্যে ২ জিবি পর্যন্ত ফাইল অন্যের কাছে পৌঁছে দেওয়া যেত সহজেই। লকডাউনে বাড়ি থেকে কাজের ক্ষেত্রে উই ট্রান্সফারের ব্যবহার বেশ বেড়েছিল।
দেশের জনসাধারণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইল অনলাইনে ট্রান্সফার করার এই প্ল্যাটফর্মকে বন্ধ করা হয়েছে বলে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত ভাবে কোনও তথ্যই জানা যায়নি।
কখনও পর্নোগ্রাফি, কখনও ম্যালওয়্যার বা সাইবার হামলার কারণে বা ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগে ভারতে এর আগেও একাধিক অ্যাপ, ওয়েবসাইটকে নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু উই ট্রান্সফারকে বন্ধ করার নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি