সিলেটে করোনায় নতুন আক্রান্ত ৬০ জন

প্রকাশিত: 1:36 AM, June 5, 2020

সিলেটে করোনায় নতুন আক্রান্ত ৬০ জন

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে নতুন করে আরও ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

 

এদিকে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন, জকিগঞ্জে দুজন, কোম্পানীগঞ্জে দুজন, জৈন্তাপুর ১৪ জন, বালাগঞ্জ একজন, কানাইঘাট একজন। এছাড়াও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছাতকের একজন এবং হবিগঞ্জের সদর উপজেলার একজন শনাক্ত হয়েছেন।

 

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

 

এরপর প্রতিদিন সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেনও রোগীরা।

 

সবশেষ বৃহস্পতিবার (৪ জুন) সিলেটের ৬০ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১২৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭৩৯, সুনামগঞ্জে ২১৯, হবিগঞ্জে ১৯৪ এবং মৌলভীবাজারে ১৪৪ জন।

আরও পড়ুন  ছাতকে আরও ১২ জন করোনা আক্রান্ত

 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৬ জন। এরমধ্যে সিলেটে ২০, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে একজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ