ডাক্তার মোয়াজ্জেম পত্নীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

প্রকাশিত: 3:51 PM, June 7, 2020

ডাক্তার মোয়াজ্জেম পত্নীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক

 

প্রভাতবেলা ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের সহধর্মিনীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুম মরহুমার মাগফিরাত কামনা করেছেন।

 

শনিবার পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

আরও পড়ুন  ইনাম আহমদ চৌধুরী আর নেই

 

এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের সহধর্মিনী ছিলেন একজন পর্দানশীন ও আল্লাহওয়ালী। মহান রব্বুল আলামিন নেককাজগুলোকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

 

এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে উভয়ের মাগফিরাত কামনা করে বাদ জোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ