মাউন্ট এডোরা হসপিটালে করোনা চিকিৎসা শুরু

প্রকাশিত: 8:00 PM, June 9, 2020

মাউন্ট এডোরা হসপিটালে করোনা চিকিৎসা শুরু

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করেছে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটাল। গতকাল সোমবার (৮ জুন) থেকে এ সেবা দিতে শুরু করেছে হাসপাতালটি।

 

হাসপাতাল সূত্র জানায়, গতকাল থেকে আজ পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ৫ জন। তবে এর মধ্যে করোনা আক্রান্ত কেউ নন, সবাই উপসর্গযুক্ত।

 

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যখন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীদের ফিরিয়ে দিচ্ছে- এমন সময়ে সিলেটের কোভিড-১৯ ও ননকোভিড রোগীদের সুসংবাদ দেয় সিলেট মহানগর (শহরতলি) এলাকার আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হসপিটাল।

 

জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে মাউন্ট এডোরা হসপিটালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাসেবা শুরু হয়েছে। প্রথম ধাপে হাসপাতালটি ৪০টি বেড নিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান শুরু করেছে। করোনাক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ ইউনিট গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের দিতে শুরু করেছে চিকিৎসাসেবা।

আরও পড়ুন  সিলেটে নারী সমাবেশ ও র‍্যালি

 

তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৫জন রোগী ভর্তি হয়েছেন। তবে এদের শরীরে করোনার উপসর্গ থাকলেও এখন পর্যন্ত কেউ পজেটিভ শনাক্ত হননি। তাদের নমুণা সংগ্রহ করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ