সিলেট | |
প্রকাশিত: 5:04 PM, June 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকাল ৩টার পর বাজেট ঘোষণা শুরু হয়।
মহামারী করোনা পরিস্থিতিতে সঙ্গত কারণেই এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যখাত। বাজেটে স্বাস্থ্যখাতে ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। যা জিডিপির ১.৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ।
এবারের বাজেটে বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকার মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৮৩০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ হাজার ৫৪ কোটি টাকা।
বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৩৬৩ কোটি টাকা, যা গত বছরের বাজেটের তুলনায় ১ হাজার ২৮২ কোটি টাকা বেশি। সব মিলিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে খাতে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা।
এ খাতে ২০১৯-২০ সালের বাজেটে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা।
আগামী বছর করোনার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা খাতের উপকরণ হ্যান্ডগ্লাভস, মাস্ক, পিপিই, ওষুধ এবং আইসিইউর যন্ত্রপাতির দাম কমছে এবারের বাজেটে।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথ পরিক্রমা‘ শিরোনামের এই বাজেটে স্বাস্থ্যখাতই অগ্রাধিকার পাচ্ছে। পাশাপাশি কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং নতুন কর্মসংস্থান তৈরির প্রতি দেয়া হচ্ছে অগ্রাধিকার।
অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব অগ্রাধিকার খাতের পাশাপাশি বাজেটে ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে বিভিন্ন প্রস্তাব থাকবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি