সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির স্থাপন করেছে ৯ বছরের এক শিশু। তার নাম জান্নাতুল ফিরদাউস। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনয়নের শ্যামপুর গ্রামের কামাল পাশার মেয়ে।
বর্তমানে সে রাজধানীর লালমাটিয়ায় হুইটন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যন্ডার্ড-টু ক্লাসে পড়াশোনা করছে। তার বাবা কামাল পাশা একজন গণমাধ্যমকর্মী। তিনি বৈশাখী টেলিভিশনে কর্মরত রয়েছেন। মা রাফিয়াতুল জান্নাত একজন গৃহিনী।
কামাল পাশা জানান, ইংরেজি মিডিয়াম স্কুলে বিনামূল্যে বিদেশি ভাষা শেখানোর সুযোগ রয়েছে। তাই সুযোগটা নিতে মেয়েকে সাধারণ শিক্ষার পাশাপাশি আররি ভাষা ও কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করি। কঠোর প্রচেষ্টায় মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলে। যার অর্ধেকের বেশি লকডাউনের মধ্যেই মুখস্থ করেছে।
জান্নাতুল ভবিষ্যতে আর্কিটেক প্রকৌশলী হতে চায়। পাশাপাশি এদেশের নারীদের কোরআনের হাফেজ হতে সহযোগিতা করার ইচ্ছা তার।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি